April 15, 2026 11:35 pm

ধর্মের জয় সর্বদা অবশ্যম্ভাবীঃসাংসদ বিপ্লব কুমার দেব।

রথ যাত্রা উপলক্ষ্যে রাজধানীর জগন্নাথ জিও মন্দিরে একাধিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসাবে শুক্রবার অনুষ্ঠিত হয় ধর্ম মহা সভা। এইদিনের এই ধর্ম মহাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন জগন্নাথ জিও মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ রাজ্য ও বহিঃরাজ্য থেকে আগত সাধু সন্তরা। এইদিনের ধর্ম মহাসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ধর্মের সর্বদা জয় হয়। যেই যুগই হোক না কেন ধর্মের জয় হবে। মুসলিম শাসকরা অনেক চেষ্টা করেছে, হিন্দুদের মন্দির গুলিকে ধ্বংস করেছে। তার প্রমান এখনও রয়েছে। বাবরি মসজিদ, রাম মন্দিরের বিষয়ে সকলে জানে। মোগল সম্রাট বাবরের সময় রাম লালার মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর রাম মন্দির নির্মাণ করা হয়েছে। শাস্ত্র ও সস্ত্র দুইটাই কলি যুগে প্রয়োজন। এই দুইটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রয়েছে। পাকিস্তান শাস্ত্র বুঝে না তাই পাকিস্তানকে সস্ত্র দিয়ে জবাব দেওয়া হয়েছে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें