১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন এক সাথে ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সমর্থনে শুক্রবার অমরপুরে মিছিল সংগঠিত করে সিপিআইএম। শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে সিপিআইএম অমরপুর মহকুমা অফিস প্রাঙ্গন থেকে শুরু হয় মিছিল। অমরপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে অমরপুরের নেতাজি কর্নারে গিয়ে শেষ হয় এই মিছিল। সেখানে দেশ ব্যাপী ধর্মঘটের সমর্থনে হয় পথ সভা। এইদিনের মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম অমরপুর মহকুমা কমিটির সম্পাদক প্রহ্লাদ পাল, সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, সিআইটিইউ-র অমরপুর বিভাগীয় কমিটির সম্পাদক শিমুল চক্রবর্তী সহ অন্যান্যরা। এইদিনের মিছিল ও পথ সভা থেকে ৯ জুলাই দেশ ব্যাপী সাধারন ধর্মঘটকে সফল করার আহ্বান জানানো হয়।












