ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ ও রাখাল শিল্ড টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করল ফরোয়ার্ড ক্লাব। আগরতলার এক বেসরকারি হোটেলে এই জার্সি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার সহ ক্লাবের কর্মকর্তারা। ফরোয়ার্ড ক্লাবের জার্সি উন্মোচনের পর ক্লাবের এক কর্মকর্তা জানান দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার লক্ষ্যে এইবার ফরোয়ার্ড ক্লাব ভালো ফুটবল দল গঠন করেছে। ফরোয়ার্ড ক্লাবের এইবারের বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা। দলে এইবার ২২ খেলোয়াড় রয়েছে। তার মধ্যে মনিপুরের ৭ জন, মেঘালয়ের ১ জন, কেরলের ১ জন এবং গোয়ার ১ জন খেলোয়াড় রয়েছে। বাকিরা রাজ্যের খেলোয়াড়। দলের কোচের দায়িত্বে রয়েছেন কেরলের এবিন রোচ। সহকারী কোচের দায়িত্বে রয়েছে সুভাষ বোস।












