প্রথমবারের মতো রাজ্য ভিত্তিক অর্গানিক বায়ার সেলার মিট অনুষ্ঠিত হয় বুধবার। রাজ্যের এক বেসরকারি হোটেলে এই অর্গানিক বায়ার সেলার মিট অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী রতন লাল নাথ জানান বর্তমানে ত্রিপুরা রাজ্যে অর্গানিক চাষ হচ্ছে। বিভিন্ন ধরনের অর্গানিক চাষ করা হয় ত্রিপুরা রাজ্যে। উৎপাদিত অর্গানিক ফসলের যেন কৃষকরা ভালো দাম পায় তার জন্য এইদিন বায়ার সেলার মিট করা হয়েছে। রাজ্যের বাইরের প্রায় ৩৫ জন বায়ার এসেছে এই মিটে। রাজ্যের ১০ জন বায়ার এই মিটে অংশগ্রহণ করেছে। রাজ্যের কৃষকরা যেন সঠিক মূল্য পায় তার জন্য এই বায়ার সেলার মিটের আয়োজন করা হয়েছে। এই বায়ার সেলার মিটে বিভিন্ন সংস্থা তাদের পরামর্শ প্রদান করেছে। মন্ত্রী রতন লাল নাথ জানান আগামিদিনে আরও বেশি করে ত্রিপুরা রাজ্যে অর্গানিক চাষের উপর গুরুত্ব দেওয়া হবে।












