April 15, 2026 11:37 pm

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য জুড়ে মহড়া প্রদর্শন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য জুড়ে মহড়া প্রদর্শন। বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উপর মহড়া প্রদর্শন করা হয়। রাজ্য ভিত্তিক এই মহড়া আগরতলা শহরে অনুষ্ঠিত হয়। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ১৩ টি জায়গায় এই মহড়া অনুষ্ঠিত হয়। তার মধ্যে ৬ টি বন্যা মোকাবিলা ও বাকি ৭ টি ভূমিধসের বিষয়ের উপর মহড়া প্রদর্শন করা হয়। বন্যার সময় কিভাবে উদ্ধার করতে হবে, পাশাপাশি ভূমিধসে আহতদের কিভাবে উদ্ধার করতে হবে তা এইদিন প্রদর্শন করা হয়। এইদিনের মহড়ায় অংশগ্রহণ করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রতিনিধি, বিএসএফ, এনডিআরএফ, আসাম রাইফেল, সিভিল ডিফেন্স সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত কর্মীরা। এইদিন সকালে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হয় মহড়া প্রদর্শন। সেখান থেকে বিভিন্ন টিম চলে যায় বিদ্যাসাগর , কলেজ টিলাস্থিত লেইক সহ অন্যান্য জায়গায়। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান এইদিন সকাল সাড়ে ৭ টা থেকে মহড়া শুরু হয়েছে। পশ্চিম জেলায় মোট ১৩ টি জায়গায় মহড়া অনুষ্ঠিত হয়। ১৩ টি জায়গায় ত্রান শিবির খোলা হয়। হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন থেকে দুর্যোগ মোকাবেলার সাথে যুক্তরা বিভিন্ন টিমে ভাগ হয়ে সংশ্লিষ্ট স্থানে চলে যায়। এইদিনের মহড়া থেকে অনেক কিছু শেখার রয়েছে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें