April 17, 2026 3:53 pm

চন্দ্র মেমোরিয়াল এবং রাখাল শিল্ড টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করলে এগিয়ে চল সংঘ।

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল এবং রাখাল শিল্ড টুর্নামেন্টকে সামনে রেখে জার্সি উন্মোচন করলে এগিয়ে চল সংঘ। বুধবার এগিয়ে চল সংঘ ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে এগিয়ে চল সংঘের ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়। সাংবাদিক সম্মেলনে এগিয়ে চল সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত জানান ফুটবল ইতিহাসে এগিয়ে চল সংঘ পর পর তিন বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবং চার বার রাখাল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এইবারও এগিয়ে চল সংঘ ভালো দল গঠন করেছে। দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চল সংঘ দল নিয়ে মাঠে যাবে। রাজ্য ও বহিঃরাজ্যের খেলোয়াড়দের নিয়ে এগিয়ে চল সংঘের এইবারের দল গঠন করা হয়েছে। এইবার দলের কোচের দায়িত্বে রয়েছেন সুজিত হালদার। তিনি একজন সফল কোচ। ফুটবল দলের দায়িত্বে রয়েছেন ক্লাবের সদস্য দীপক বনিক। তিনি বেশ কয়েক বছর ধরে এগিয়ে চল সংঘের ফুটবল দলের দায়িত্বে রয়েছেন। তিনি আরও জানান ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন এগিয়ে চল সংঘের উদ্যোগে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें