April 17, 2026 3:53 pm

বিশালগড়ের রাউৎখলা এলাকা থেকে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই যুবক।

বিশালগড়ের রাউৎখলা এলাকা থেকে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই যুবক। বিশালগড় থানার পুলিশ তাদেরকে আটক করে। ধৃত দুই যুবকের নাম প্রান্তোষ রায় ও প্রসেনজিৎ সাহা। তাদের কাছ থেকে ১১ গ্রাম ব্রাউন সুগার, ১১ গ্রাম ইয়াবা ট্যাবলেট, নগদ ৫ হাজার ৯৭০ টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস এক্টে মামলার দায়ের করা হয়েছে। বুধবার ধৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें