April 17, 2026 9:43 pm

সরকার পরিবর্তনের পর পরিবহণ শ্রমিকদের উপর আক্রমণ এসেছে—শঙ্কর

রাজ্যে বিজেপি সরকারে এসে বামপন্থী পরিবহণ শ্রমিকদের ৭৯ টি অফিস ভেঙেছে ও জ্বালিয়ে দিয়েছে।শুধু তাই নয়, গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি শালী করতে যেসব পরিবহণ শ্রমিকরা ভূমিকা নেন, সেই শ্রমিকদের উপর অর্থনৈতিক আক্রমণ নামিয়ে আনল। কারো অটোরিক্সা জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারো গাড়ি চলতে বাধা দেওয়া হল। রবিবার  ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলনে একথা বললেন সি আই টি ইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এদিন আগরতলা মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে হয় সংগঠনের নবম রাজ্য সম্মেলন।উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শংকর প্রসাদ দত্ত ছাড়াও সমর চক্রবর্তী, অমল চক্রবর্তী সহ অন্যরা।সম্মেলনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেয়। সম্মেলন শেষে গঠিত হয় নতুন রাজ্য কমিটি।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें