April 17, 2026 9:42 pm

চিকিৎসকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার একই পরিবারের তিনজন।

চিকিৎসকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার একই পরিবারের তিনজন। ঘটনা ডুকলি কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আমতলি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। জানা যায় শুক্রবার রাতে ডুকলি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাঞ্চনমালা গোকুল সর্দারপাড়ার নারায়ন দাসের ছেলে কাজল দাসের নেতৃত্বে তার পরিবারের বেশ কয়েকজন মিলে হাসপাতালে তাণ্ডব চালায়। হাসপাতালের চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার সহ চিকিৎসকের উপর আক্রমণ করার চেষ্টা করা হয়। এই ঘটনার পর কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের অবগত করা হয় এবং আমতলী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শুক্রবার রাতে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। শনিবার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের তরফে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কাজল দাসকে গ্রেফতার করে। পাশাপাশি এই ঘটনার সাথে যুক্ত অপর দুই অভিযুক্ত সায়ন দাস এবং তার মা খোকন দাসকে গ্রেপ্তার করে আমতলি থানার পুলিশ। রবিবার দুপুরে ধৃতদের আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें