April 17, 2026 9:36 pm

ত্রিপল ইঞ্জিনের জমানায় রাস্তা সংস্কারে হাত লাগালেন গ্রামবাসী

সুশাসনে রাস্তা সংস্কারে হাত লাগালেন ভুক্তভোগী লোকজন। নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করছেন। এমন ছবি ধরা পড়ল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের  কসবা পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে। পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বেহাল রাস্তা বহু বছর ধ্রেই।রাস্তার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের। অভিযোগ স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোন লাভ হয়নি। এলাকার বিধায়ক মানব দেববর্মার তো দেখাই মিলেনি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় একবার এসেছিলেন আর দেখা মিলেনি এলাকায়। ভুক্ত ভোগী লোকজন বাধ্য হয়ে নিজেরা চাঁদা তুলে ত্রিপল ইঞ্জিনের সরকারের জমানায় রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন। পঞ্চায়েতের ওয়ার্ড সদস্যা ক্ষোভ উগরে দিলেন। তিনি জানান রাম বাম কোন আমলেই এই রাস্তার দিকে নজর পড়ে না।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें