প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ১১ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সভা। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদক ভগবান দাস, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এইদিন মূলত মহিলা মোর্চার কর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে। এক সাক্ষাৎকারে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন বর্তমানে কোন জায়গায় মহিলারা বঞ্চিত নয়। মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে কোন ক্ষেত্রে মহিলারা পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের স্বনির্ভর করে তুলছেন। মহিলাদের বর্তমানে দ্রোণ প্রদান করা হচ্ছে।













