নাবালিকা ধর্ষণের অভিযোগে ধর্মনগর মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম সন্তোষ শর্মা। বাড়ি ধর্মনগরের আলগাপুর বড়ুয়াকান্দি এলাকায়। ঘটনা বিবরণে জানা যায় ১১ বছরের এক নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দিয়ে দুই থেকে তিন মাস পূর্বে অভিযুক্ত সন্তোষ শর্মা ধর্ষণ করে। ধর্ষণের পর নাবালিকাকে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। যার কারনে নাবালিকা চুপচাপ ছিল। শনিবার নাবালিকা খেলার ছলে তার এক বান্ধবীকে ঘটনার বিষয়ে জানায়। বান্ধবী এই ঘটনার বিষয়ে নিজের মাকে জানায়। তারপর বান্ধবীর মা ঘটনার বিষয়ে নাবালিকার মাকে জানায়। ঘটনার বিষয়ে জানার পর নাবালিকার মা কান্নায় ভেঙ্গে পড়েন। তারপর ঘটনার বিষয়ে জানা জানি হয়। তারপর নাবালিকার মা ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ জানানোর পর ধর্মনগর মহিলা থানার পুলিশ অভিযুক্ত সন্তোষ শর্মাকে গ্রেপ্তার করে। ধর্মনগর মহিলা থানা অফিসার ইনচার্জ শিপ্রা দাস জানান অভিযুক্তর বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।













