April 17, 2026 4:59 pm

বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ উত্তর কৃষ্ণপুর এলাকার মানুষ।

বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ উত্তর কৃষ্ণপুর এলাকার মানুষ। রবিবার ভোরে উত্তর কৃষ্ণপুর এলাকায় তাণ্ডব চালায় বন্য হাতি। বন্য হাতির তাণ্ডবে উত্তর কৃষ্ণপুর এলাকার একাধিক বসত ঘরের ক্ষতি হয়। বন্য হাতির তাণ্ডবের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। দৌড়ঝাঁপ শুরু করে এলাকার লোকজন। পরবর্তী সময় বন দপ্তরের ভলান্টিয়াররা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার সাধারণ মানুষদের বক্তব্য বন্য হাতি তাণ্ডব চালানোর পর তাদেরকে ক্ষতি পূরণের আশ্বাস দেওয়া হয়। বাস্তবে তারা কোন ক্ষতিপূরণ পায় না। বর্তমানে তাদের দাবি তাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই। সরকার বন্য হাতি গুলি যেন লোকালয় থেকে দূরে থাকে তার ব্যবস্থা করে দিক।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें