কংগ্রেস নেতা- কর্মীদের উপর আক্রমণের ঘটনায় আর কে পুর থানায় মামলা। উদয়পুর জেলা কংগ্রেসের তরফে ১১ জন চিহ্নিত বিজেপির দুষ্কৃতকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একথা জানান উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। তিনি জানান শনিবার দাতারাম বাজারে কংগ্রেসের যোগদান সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। অভিযোগ, সেখানে বিজেপি দুর্বৃত্তরা হামলা চালায়। কংগ্রেস নেতা মিলন করের গাড়ি ভাঙচুর করে। ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়েছেন। এই ঘটনা জানিয়ে চিহ্নিত দুর্বৃত্তদের নামধাম দিয়ে রবিবার আর কে পুর থানায় মামলা করলো জেলা কংগ্রেস নেতৃত্ব।













