যাত্রীবাহী বাস গাড়ি থেকে ব্রাউনসুগার সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল বাগমা ফাঁড়ির পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। রবিবার বাগমা ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গণ্ডাছড়াগামী TR-01B-1483 নাম্বারের বাস গাড়িতে করে আগরতলা থেকে নেশা সামগ্রী নিয়ে অমরপুরের উদ্দেশ্যে যাচ্ছে। সেই সংবাদের উপর ভিত্তি করে পুলিশ বাগমা ফাঁড়ি থানায় সামনে যাত্রীবাহী বাস গাড়িটিকে আটক করে। তারপর বাস গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে উদ্ধার হয় প্রায় দেড় লক্ষ টাকার ব্রাউনসুগার। একই সাথে আটক করা হয় দুই মহিলা পাচারকারীকে। ধৃতদের মধ্যে এক জনের বাড়ি হাঁপানিয়ায় এবং অপর জনের বাড়ি জিরানিয়ায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক বাগমা ফাঁড়িতে ছুটে যান। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাউন সুগার সহ দুই পাচারকারি আটকের বিষয়ে বিস্তারিত জানান।













