April 17, 2026 5:17 pm

লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচকে।

ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবলে টুর্নামেন্টে বুধবার সরোজ সংঘের মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। এই দিনের খেলায় সরোজ সংঘকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ত্রিপুরা স্পোর্টস স্কুল। তবে এইদিন মাঠে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। এইদিন মাঠে কথা বলার জন্য ত্রিপুরা স্পোর্টস স্কুলের এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়। পরবর্তী সময় ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ আবু তাহিরকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এই নিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ আবু তাহির জানান এইদিন মাঠে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলা চলাকালীন সময় ওনার দলের একজন খেলোয়াড় রেফারির সাথে কথা বলায় ঐ রেফারিকে হলুদ কার্ড দেখিয়ে দেওয়া হয়। একজন খেলোয়াড় রেফারির সাথে কথা বলতেই পারে। এই নিয়ে তিনি প্রতিবাদ করেছেন। তিনি আরও জানান মাঠে খারাপ ব্যবহার করা ওনাদের উদ্দেশ্য নয়। এইদিন ওনাকে লাল কার্ড দেখনোটা অন্যায় হয়েছে বলেও দাবি করেন তিনি।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें