April 17, 2026 5:19 pm

গায়ের জোরে কোন কিছু হবে নাঃমুখ্যমন্ত্রী।

বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় মণ্ডলের নবনিযুক্ত সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠান। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নব নিযুক্ত মণ্ডল সদস্য সদস্যাদের মানুষের সাথে সম্পর্ক স্থাপনের বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন পদের চিন্তা করে কিছু হবে না। মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। সাধারন মানুষের আস্তা বিশ্বাস অর্জন করতে হবে। গায়ের জোরে কোন কিছু হবে না। রাজনীতির জন্য রাজনীতি করার প্রয়োজন নেই। মানুষের সুখে দুঃখে মানুষের সাথে থাকতে হবে। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক কাজে বেশি করে যুক্ত হতে হবে। কাজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করতে হবে। শৃঙ্খলার মধ্যে চলাফেরা করতে হবে। পদ পাওয়া সহজ। কিন্তু পদ ধরে রাখা কঠিন কাজ। যত বেশি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে, তত বেশি মানুষের কাছে বিজেপি দলের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাবে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন মানুষের সমস্যার ১০০ শতাংশ সমাধান করা সম্ভব হবে না। তবে যতটা সম্ভব মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত শৃঙ্খলার মধ্যে কাজ করলে আর কোন সমস্যা হবে না। বিজেপি কার্যকরতার দল। প্রধানমন্ত্রী রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন। দলে থেকে যারা নিগো বাণিজ্য করে, সন্ত্রাস করে তাদের জন্য দলের ভোট হ্রাস পায়। তাদের জন্য দলের ভোট বৃদ্ধি পায় না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বর্তমানে প্রধানমন্ত্রী বলছেন যে সকল পরিবারের লোক লোক রাজনীতির সাথে যুক্ত নেই, সেই সকল পরিবারের ছেলে মেয়েদের রাজনীতির সাথে যুক্ত করতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের সভাপতি সহ অন্যান্যরা।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें