গরু চুরি করে হত্যার অভিযোগে আটক তিন যুবক। পানিসাগর থানার পুলিস তাদের আটক করে। পানিসাগর থানাধিন চন্দ্রহালাম পাড়া তিন নং ওয়ার্ডের বাসিন্দা দীপক নাথ। তার বাড়ির গোয়াল ঘর থেকে ২১ জুন রাতে একটি শংকর জাতীয় গাভি চুরি হয়ে যায়।চুরি কান্ডের কিছুটা সময় পর গরুর মালিক দীপক নাথ গোয়াল ঘরে গিয়ে গরু দেখতে পাননি। সঙ্গে সঙ্গে তিনি খোঁজাখুঁজি করেও গরুর হদিশ পাননি। রবিবার সাতসকালে গরুর পায়ের চিহ্ন দেখে খোঁজাখুঁজি শুরু করেন মালিক। পরে চন্দ্রহালাম পাড়ার বুক চিড়ে চলে যাওয়া রেল লাইন সংলগ্ন এলাকার গভীর জঙ্গল থেকে গরুর শরীরের কিছু অংশ খুঁজে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যান পানিসাগর থানার পুলিশ। গরু মালিকের তৎপরতায় সন্দেহবশত জনজাতি অধ্যুষিত পেচারথল থানাধীন সোনারাম পাড়ার একটি বাড়ি সংলগ্ন জায়গা থেকে গরুর দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। তাই সেই বাড়ির মালিক সহ আরোও দুই জনকে গ্রেফতার করে পানিসাগর থানার পুলিস। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় আরও দুইজন যুক্ত রয়েছে। অভিযুক্ত দুইজন পলাতক। গরু মালিক জানায় ২১ জুন দিনের বেলায় উনার বাড়িতে শ্রমিকের কাজ নিযুক্ত ছিলো সোনারাম পাড়ার বাসিন্দা রাজেন্দ্র চাকমা সহ দুইজন।ধৃতরা হল রাজেন্দ্র চাকমা,সুরেশ চাকমা এবং মিন্টু চাকমা,পিতা মৃত সমীরণ চাকমা।













