April 17, 2026 3:36 pm

রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য সকলকে কাজ করতে হবেঃটিংকু রায়।

২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষ্যে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দি ইন্ডিয়ান এসোসিয়েশান অফ ফিজিওথেরাপিষ্ট ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। মন্ত্রী টিঙ্কু রায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। মন্ত্রী টিঙ্কু রায় বলেন রক্তের প্রয়োজন যেন কম হয় তার জন্য সকলকে কাজ করতে হবে। একই সাথে রক্তের সঙ্কট যেন না হয় সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें