April 17, 2026 3:59 pm

আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষ রোপণ কর্মসূচি।

সোমবার আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এইদিন আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে জগন্নাথ বাড়ি পার্কে বৃক্ষ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, সম্পাদক রমাকান্ত দে সহ আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যারা। এক সাক্ষাৎকারে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার জানান পর্যায়ক্রমে এই বৃক্ষ রোপণ কর্মসূচিকে আরও বিস্তৃত আকারে করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান এইদিন যে জায়গায় বৃক্ষ রোপণ করা হয়েছে, একটা সময় সেই জায়গাটি আগরতলা প্রেস ক্লাবের নামে করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। প্রনব সরকার এইদিন জানান তিনি এই জায়গার বিষয় নিয়ে রাজ্য সরকারকে চিঠি লিখবেন।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें