খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয় সংবিধান হত্যা দিবস। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা ১৯৭১ সালে দেশে জরুরী অবস্থা জারির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।













