April 17, 2026 4:03 pm

বিপুল পরিমাণ গাঁজা সহ বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার শাসক দলীয় এক কর্মী।

বিপুল পরিমাণ গাঁজা সহ বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার শাসক দলীয় এক কর্মী। ধৃত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তার বাড়ি বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামাড়া এলাকায়। রবিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ সিরাজুল ইসলামের বাড়িতে তল্লাসি অভিযান চালায়। এই অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয় মোট ১৭০ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় নেশাকারবারি সিরাজুল ইসলামকে। বিশালগড় থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলামের বাড়িতে রবিবার রাতে তল্লাসি অভিযান চালানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিরাজুল ইসলামের বাড়ি থেকে ১৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় সিরাজুল ইসলামকে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বিশালগড় থানায়। সোমবার ধৃত সিরাজুল ইসলামকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें