বিপুল পরিমাণ ব্রাউনসুগার সহ চার নেশাকারবারিকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক পূর্ব আগরতলা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পূর্ব আগরতলা থানায় অনেক গুলি এনডিপিএস এক্টের মামলা রয়েছে। সেই সকল মামলায় অনেক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অনেক তথ্য পাওয়া যায়। তারপর পূর্ব আগরতলা থানার ওসি একটি টিম গঠন করেন। এই টিমের সদস্যরা ৪ থেকে ৫ দিন ধরে সাদা পোষাকে ঘুরা ঘুড়ি করছিল। এই টিমের সদস্যরা সোমবার জানতে পারে মহারাজগঞ্জ বাজারের লাল মাটিয়া এলাকায় কয়েকজন নেশা কারবারি নেশা সামগ্রী বিক্রয় করছে। সেই সংবাদের উপর ভিত্তি করে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে। আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতরা হল রাজীব রায়, মিঠুন দাস, রাহুল রায় ও বিমল বর্ধন। তাদের কাছ থেকে ব্রাউনসুগার ভর্তি ১২০০ টি কৌটা, নগদ ৭ হাজার টাকা, ৩ টি মোবাইল উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় তাদের সাথে থাকা একটি বাইক ও একটি স্কুটি। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে।













