April 17, 2026 2:25 pm

কদমতলা থানার অন্তর্গত মহেশপুর চা বাগান থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ।

কদমতলা থানার অন্তর্গত মহেশপুর চা বাগান থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম সুমন নাথ। তার বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে। তার শ্বশুর বাড়ি বিষ্ণুপুর ১ নং ওয়ার্ড এলাকায়। শুক্রবার সকালে বিষ্ণুপুর এলাকার দুই ব্যক্তি মহেশপুর চা বাগানে সুমনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। তারপর খবর দেওয়া হয় কদমতলা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও মৃত সুমন নাথের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। মৃত সুমন নাথের এক নিকট আত্বিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় সুমন নাথ বৃহস্পতিবার বিকালে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর রাতের বেলায় সুমন নাথের স্ত্রী সুমন নাথের বাড়িতে ফোন করে জানায় সুমন শ্বশুর বাড়িতে যায় নি। এরই মধ্যে শুক্রবার সকালে সুমনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি আরও জানান সুমন নাথ আত্মহত্যা করে নি। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কারন ঘটনাস্থলের পাশে মদের বোতল সহ ফাঁসি দেওয়ার কিছু আনুষঙ্গিক সামগ্রী রয়েছে। এইদিকে কদমতলা থানার পুলিশ খবর দেয় ফরেনসিক টিমকে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें