April 15, 2026 11:34 pm

খেদাছড়া থানা এলাকায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির।

খেদাছড়া থানা এলাকায় স্কুটি দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নুংসুংপুঁইয়া রিয়াং। গুরুতর ভাবে আহত হয়েছে স্কুটি চালক ধনঞ্জয় রিয়াং। দুর্ঘটনাটি ঘটে খেদাছড়া থানাধীন মনাছড়া ও চন্দ্রকুমার পাড়ার মধ্যবর্তী স্থানে। স্কুটি চালক ধনঞ্জয় রিয়াং জানান তারা দুইজন বাড়ি থেকে বেরিয়ে স্কুটি নিয়ে বাড়ির কিছুটা দূরে যাওয়ার পর রাস্তার মাঝে থাকা স্পিড ব্রেকারে স্কুটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এতে স্কুটি নিয়ে ওনারা দুর্ঘটনার কবলে পড়েন। এতে মৃত্যু হয় ওনার বন্ধু নুংসুংপুঁইয়া রিয়াং-এর। তিনি নিজেও আহত হন। মৃত নুংসুংপুঁইয়া রিয়াং-এর বাড়ি বিদ্যানগর এলাকায়।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें