April 17, 2026 5:19 pm

ধলাই জেলার ছাওমনু বিধানসভা এলাকার ছাওমনুতে উদ্বোধন করা হল নব নির্মিত পশু হাসপাতালের।

ধলাই জেলার ছাওমনু বিধানসভা এলাকার ছাওমনুতে উদ্বোধন করা হল নব নির্মিত পশু হাসপাতালের। শুক্রবার এই নব নির্মিত পশু হাসপাতালের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শম্ভু লাল চাকমা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা। এইদিন ছাওমনুতে নব নির্মিত পশু হাসপাতালের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার পশু পালকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। নব নির্মিত পশু হাসপাতালের উদ্বোধন করে মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নব নির্মিত পশু হাসপাতাল উদ্বোধনের ফলে এলাকার পশু পালকরা উপকৃত হবে। তিনি এলাকার পশু পালকদের নিকট আহ্বান জানান এই পশু হাসপাতাল থেকে সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें