সমবায়ের আন্তর্জাতিক বছর-২০২৫ উপলক্ষ্যে ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেডের উদ্যোগে শুক্রবার একটি গাছ মায়ের নামে কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজ্যুমার ফেডারেশন লিমিটেডের দুর্জয়নগরস্থিত এলপিজি গোডাউন চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজ্যুমার ফেডারেশনের চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্যরা। সেখানে এইদিন বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত সকল অতিথিরা এইদিন সেখানে বৃদ্ধ রোপণ করেন। পড়ে সেখানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন কোভিডের সময় মানুষ গাছের গুরুত্ব অনুভব করেছে। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশ দিবসে প্রতি বছর হাজার হাজার বৃক্ষ রোপণ করা হয়। কিন্তু সেই তুলনায় বর্তমানে গাছ নেই। কারন গাছ লাগানোর পর গাছ বাঁচানোর জন্য সংকল্প নেওয়া হয় না। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোর সংকল্প নিতে হবে।













