উদয়পুরের দাতারাম বাজারে কংগ্রেসের যোগদান সভাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরক্ষা কর্মীদের লাঠিচার্জ। প্রশাসনিক অনুমতি নিয়ে শনিবার কংগ্রেসের উদ্যোগে দাতারাম বাজারে যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলের বিধায়ক সুদীপ রায় বর্মন, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ অন্যান্য। সভায় বিধায়ক সুদীপ রায় বর্মন ব্যক্তব্য রাখার সময় আচমকা বিজেপির একটি মিছিল সভাস্থলে চলে আসে। মিছিল থেকে বিজেপি কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। একটা সময় কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। তখন সেখানে কর্তব্যরত আরক্ষা কর্মীরা লাঠিচার্জ করে। এতে কংগ্রেস ও বিজেপি দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। ঘটনার পর আরকে পুর থানায় উভয় দলের পক্ষ থেকে মামলা পাল্টা মামলা দায়ের করা হয়েছে। যদিও বিজেপি কর্মীদের দাবি কংগ্রেসের সভা ছিল বিকাল ৫ টা পর্যন্ত। তারপর বিজেপির মিছিল ছিল। বিজেপি মিছিল শুরু করলে কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেপির মিছিলে আক্রমণ করে। এতে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে।













