
সিপাহীজলা জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয় নীরমহলে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, নলছড়ের বিধায়ক কিশোর বর্মণ, সিপাহীজেলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে এইদিন যোগা চর্চা করেন। পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন সমগ্র বিশ্বের মধ্যে ভারত আরধাত্মিক দেশ হিসাবে পরিচিত। বেশিরভাগ আধ্মাত্মিক ধর্ম গুরুর জন্ম ভারতবর্ষে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আন্তর্জাতিক যোগা দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন তখন ১৯৩ টি দেশের মধ্যে ১৭৭ টি দেশ সেই প্রস্তাব সমর্থন করেছিল। এইটা ছোট কোন বিষয় নয়। বর্তমানে বিশ্বের ১৯৩ দেশেই যোগা দিবস পালন করা হয়। যোগাকে কোন ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না। যোগা মানুষের জীবন শৈলীর অঙ্গ হওয়া উচিত। তাইতো বর্তমানে সৌদি আরব, মঙ্গোলিয়াতেও যোগ অভ্যাস করা হয়।













