April 17, 2026 9:33 pm

ফের কদমতলা থানা এলাকায় চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল।

ফের কদমতলা থানা এলাকায় চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। শনিবার গভীর রাতে কদমতলা থানাধীন প্রত্যেকরায় গ্রাম পঞায়েতের ৪ নং ওয়ার্ড়ের নতুনবাজার এলাকার এক রেস্টুরেন্টে থাবা বসায় চোরের দল। চুরের দল দোকানের ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এবং দোকান থেকে দুইটি রান্নার গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। তারপর তিনি খবর দেন কদমতলা থানার পুলিশকে। পুলিশ সন্দেহ জনক প্রীতম দাস নামে এক জনকে আটক করে থানায় নিয়ে যায়। দোকান মালিক জানান ওনার দোকানে চুরির ঘটনার সাথে প্রীতম দাস যুক্ত রয়েছে। ইতিপূর্বে এলাকায় একাধিক চুরির ঘটনায় সে যুক্ত ছিল।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें