সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের তরফে শুরু হয়েছে ঘর চলো অভিযান। কংগ্রেস নেতা- কর্মীরা রবিবার এক যোগে বিভিন্ন সাংগঠনিক ব্লক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি শুরু করেছে। আগামী একমাস চলবে কংগ্রেসের এই অভিযান। এদিন আগরতলার বিভিন্ন এলাকায় চলে এই অভিযান।কংগ্রেস নেতৃত্ব বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ বছরে মন কি বাতের মাধ্যমে নিজের কথা শুনিয়েছেন। অভিযোগ কোনও পর্বেই সাধারণের জীবনযন্ত্রণা, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এস.টি, এস.সি, ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযন্ত্রণার কথা শোনা গেলো না।এদিন সকালে কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই কর্মসূচী। এর পর পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রতিটি বাড়ি বাড়ি এই লিফলেট বিলি করে কংগ্রেস কর্মীরা। সারা রাজ্যে প্রতিটি বাড়িতেই লিফলেট বিলি করা হবে বলে জানান নেতৃত্ব। তারা তুলে ধরেছেন জনগণের মনের কথা।













