April 17, 2026 5:04 pm

ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি

নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি। রবিবার এই দাবিতে বামুটিয়া পুলিস ফাঁড়িতে ডেপুটেশন ডিল সাড়া ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ঘটনাটি ঘটে ১৯ জুন। জানা গেছে নাবালিকার পরিবার বেড়িমুড়াতে অভিযুক্তের ভাইয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে। সেদিন রাত আনুমানিক ৯ টা নাগাদ মা- বাবার অনুপস্থিতিতে নাবালিকাকে নিজ ঘরে ঢেকে নিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত। এমনকি ধর্ষণের চেষ্টা করে। পরে নাবালিকার বাবা বাড়িতে আসতেই মেয়েটি ঘটনা জানায়। পরের দিন পুলিস ফাঁড়িতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন নাবালিকার পরিবার। অভিযোগ পুলিস এখনও অভিযুক্ত লিটন দেবরায়কে গ্রেপ্তার করেনি। উল্টো অভিযুক্ত নাবালিকার পরিবারকে হুমকি দিচ্ছে সমঝোতা করার জন্য। এই অবস্থায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার বামুটিয়া ফাঁড়িতে ডেপুটেশন দেয় নারী সমিতি। সোমবাস সংগঠনের তরফে মহকুমা পুলিস আধিকারিকের সঙ্গেও দেখা করবেন বলে জানান নেতৃত্ব।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें