আগরতলা পুর নিগমের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত কালিকাপুর ভগৎ সিং হরিজন কলোনিতে কামাখ্যা মন্দির সংস্কারের পর রবিবার উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার, ১৫ নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস, বিজেপি রামনগর মন্ডলের সভাপতি অমিতাব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিধায়ক দীপক মজুমদার বলেন, বর্তমান সরকার সমস্ত মন্দির সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসেবে কালিকাপুর ভগৎ সিং হরিজন কলোনিতে কামাখ্যা মন্দিরের সংস্কার করা হয়েছে।













