April 17, 2026 4:59 pm

প্রীতি ফুটবল ম্যাচে জয়ী যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর

প্রীতি ফুটবল ম্যাচে জয়ী যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের টিম। ৪-০ গোলে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে হারিয়ে দেয়। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি  উপলক্ষে রবিবার উমাকান্ত মাঠে উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ হয়।  এর আগে সকালে উমাকান্ত মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক সূচনা করেন  যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, টি এফ এ-র সভাপতি তথা আগরতলা  স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রধান উপদেষ্টা প্রনব সরকার, টি এফ এ-র দুই যুগ্ম সম্পাদক তপন সাহা ও কৃষ্ণপদ সরকার। ক্রীড়ামন্ত্রী আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন,।তিনি দাবী করেন গত কয়েক বছরে রাজ্যের খেলাধূলার সামগ্রিক উন্নয়ন হয়েছে। রাজ্য সরকার নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে। ম্যাচ শেষে হয় পুরষ্কার বিতরণ। চ্যাম্পিয়ন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। রানার্স আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হাতে ট্রফি তুলে দেন প্রনব সরকার। ম্যাচের চার সেরা ফুটবলার সুমন সাহা,রবীন কলই,আবু তাহের ও মাখন লাল জমাতিয়ার হাতে ট্রফি তুলে দেন এস বি নাথ,শান্তনু বনিক, তপন সাহা, কৃষ্ণপদ সরকার।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें