April 17, 2026 4:45 pm

উদয়পুরের চন্দ্রপুর এলাকায় রেলের নিচে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির।

উদয়পুরের চন্দ্রপুর এলাকায় রেলের নিচে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জগবন্ধু দেবনাথ। বয়স ৬২ বছর। মৃত ব্যক্তির বাড়ী চন্দ্রপুরের গর্জন টিলা এলাকায়। মৃত ব্যক্তির ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তার বাবার পেটের সমস্যা ছিল। তাই তার বাবা বনাজি পাতা সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়। বনজ পাতা সংগ্রহ করতে করতে উদয়পুরের চন্দ্রপুর এলাকায় যায়। সেখানে রেলের নিচে কাটা পড়ে তার বাবা। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে তাঁকে ফোন করে জানায়। তারপর পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রপুরের গর্জন টিলা এলাকায় শোঁকের ছায়া নেমে আসে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें