April 17, 2026 3:29 pm

উদয়পুরের ধজনগর কলেজটিলা এলাকার এক বাড়িতে থাবা বসালো চোরের দল।

দিন দুপুরে চুরি। ঘটনা মঙ্গলবার দুপুরে উদয়পুরের ধজনগর কলেজটিলা এলাকায়। এলাকার বাসিন্দা কৃষ্ণ গোপাল দাস বৈষ্ণব। এইদিন কৃষ্ণ গোপাল দাস বৈষ্ণব বাড়িতে ছিলেন না। ওনার স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে যান। এই সুযোগে চোরের দল ওনার ঘরের দরজায় থাকা তালা ভেঙ্গে ঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় কৃষ্ণ গোপাল দাস বৈষ্ণবের স্ত্রী ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পর চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। এবং পুলিশকে খবর দেন। কৃষ্ণ গোপাল দাস বৈষ্ণবের স্ত্রী জানান চোরেরা ওনার ঘর থেকে নগদ ১০ থেকে ১২ হাজার টাকা সহ চার থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें