বিশালগড়ের পিএমশ্রী বাইদ্যারদিঘী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হানা দিলো চোরের দল। বিদ্যালয় থেকে ৪০ টি ল্যাপটপ সহ ৮ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান শনিবার বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই মোতাবেক সকালে তিনি বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। এমন সময় বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের মূল ফটকের তালা ভাঙ্গা। সাথে সাথে তারা ওনাকে ঘটনার বিষয়ে জানায়। খবর দেওয়া হয় বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য সহ স্থানীয় জন প্রতিনিধিদের। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও বিদ্যালয়ে ছুটে যান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান তিনি বিদ্যালয়ে যাওয়ার পর দেখতে পান বিদ্যালয়ের প্রতিটি রুমের দরজার তালা ভাঙ্গা। বিদ্যালয়ের ৪০ টি নতুন ল্যাপটপ ছিল। সব গুলি লেপটপ চোরেরা চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি আরও কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।













