April 18, 2026 1:11 am

এইডস নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারঃমুখ্যমন্ত্রী।

এইডস নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারঃমুখ্যমন্ত্রী।

এইডস নিয়ে রাজ্য সরকার চিন্তিত। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার অবস্থা ভালো নয়। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এইডসে আক্রান্ত হচ্ছে। তার থেকে মুক্তির জন্য গণ আন্দোলনের প্রয়োজন। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও পালন করা হয় আন্তর্জাতিক যোগা দিবস। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিংকু রায়, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা। সেখানে প্রদীপ প্রজ্জলন করে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সুচনা করেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন যোগা করলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। যোগা করলে শরীর মন স্বাস্থ্য ভালো থাকে। যোগা করলে মানসিক শান্তি পাওয়া যায়। মুখ্যমন্ত্রী যোগা দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সর্বদা সকলে যোগা করার আহ্বান জানান।অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন যুগ যুগ ধরে ভারতবর্ষের মুনি ঋসিরা যোগ ব্যায়াম করে আসছেন। যোগ করলে নিজেদেরকে চিনতে পাড়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আন্তর্জাতিক যোগা দিবস পালন শুরু হয়। বর্তমানে অনেক দেশে যোগা দিবস পালন করা হয়। আমেরিকা ও চিনে ১ লক্ষ ৩০ হাজার যোগা সেন্টার রয়েছে। নিয়মিত যোগ চর্চা করলে শরীর ও মনকে সুস্থ রাখা যায়। বর্তমানে যোগার পুনঃরুদ্ধার হচ্ছে। বর্তমানে ছেলে মেয়েরা মোবাইল ও ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে। তার থেকে বেরিয়ে এসে নিয়মিত যোগা করতে হবে। বিভিন্ন রোগ থেকে মুক্তির একমাত্র মাধ্যম যোগা। মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য যোগা অত্যন্ত জরুরী। এইডস নিয়ে রাজ্য সরকার চিন্তিত। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা অবস্থা ভালো নয়। স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এইডসে আক্রান্ত হচ্ছে। তার থেকে মুক্তির জন্য গণ আন্দোলনের প্রয়ো উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা এইদিন যোগ চর্চা করেন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন সামাজিক সংস্থার সদস্য সদস্যারাও এইদিন সেখানে যোগ চর্চা করেন।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें