পুলিশের গোয়েন্দা বিভাগের সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত ইন্দুরিয়া গাবুরিয়া ঢেপা থেকে উদ্ধার গাঁজা ভর্তি ৮ টি ড্রাম। জঙ্গলের অভ্যন্তরে লুকানো অবস্থায় ছিল গাঁজা ভর্তি ড্রাম গুলি। ড্রাম গুলি থেকে উদ্ধার হয় ৩৮৪ কেজি শুকনো গাজা। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা হবে। সোনামুড়া থানার পুলিশ গাঁজা ভর্তি ড্রাম গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।













