কাজের শেষে বাইসাইকেল নিয়ে বাড়িতে ফেরার সময় গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। ঘটনা আসাম-আগরতলা জাতীয় সড়কের মেগাজিন পাড়া এলাকায়। জানা যায় ঐ ব্যক্তি আমবাসা থেকে কাজ শেষ করে বাইসাইকেল করে বাড়িতে ফিরে যাচ্ছিল। আসাম-আগরতলা জাতীয় সড়কের মেগাজিন পাড়া এলাকায় বাইসাইকেল নিয়ে ঐ ব্যক্তি পৌঁছানোর পর একটি দ্রুতগামী গাড়ি ঐ ব্যক্তির বাই সাইকেলের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে করে বাইসাইকেল থেকে ছিটকে পরে ঐ ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়। দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ঐ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেন।













