April 17, 2026 4:01 pm

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তৈরি করার ব্যবস্থা করছে সরকার-মুখ্যমন্ত্রী

রামনগর বিধানসভা এলাকার মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় রবিবার। এদিন বিজেপি রামনগর মণ্ডলের তরফে হয় সংবর্ধনা অনুষ্ঠান রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পুর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার,ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুনোদয় সাহা, প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ অন্যরা। সংবর্ধনা সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন এখন ত্রিপুরায় সব কিছু আছে। ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে তৈরি করার ব্যবস্থা করছে সরকার। সকলে মিলে কাজ করছে। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে জি এস ডি পিতে ত্রিপুরা দ্বিতীয়। মাথাপিছু গড় আয়ও বেড়েছে রাজ্যের মানুষের। এদিন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা মাধ্যমিক- উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের সংবর্ধিত করেন।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें