April 17, 2026 3:39 pm

সম্মেলনের বার্তায় বসে আঁকো প্রতিযোগিতা নারী সমিতির

বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির শাখা সম্মেলন শেষ হয়ে ইতিমধ্যে শুরু হয়েছে অঞ্চল সম্মেলন গুলি।  সংগঠনের সদর মহকুমার রামনগর অঞ্চলের সপ্তম সম্মেলন হবে ২৯ জুন। এই সম্মেলনের বার্তায় শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে সংগঠন। রবিবার গান্ধীঘাট নারী সমিতির অফিসে হয় প্রতিযোগিতা। তিন বিভাগে তিনটি বিষয়ের উপর শিশুদের আঁকতে দেওয়া হয়। এতে প্রায় ৫০ জন অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রিত্ব মিনতি বিশ্বাস, রত্না সূত্রধর সহ অন্যরা। নারী নেত্রী মিনতি বিশ্বাস জানান, নারীদের উপর নির্যাতন বাড়ছে। এই অবস্থায় নারীরা ভালো না থাকলে সমাজ সুন্দর ভাবে গড়ে উঠতে পারে না। কাজেই শিশুরা যাতে বাস্তব অভিজ্ঞতার থেকে দেখে বুঝতে শেখে মায়েরা যাতে ভালো থাকে। সম্মানের সঙ্গে যাতে নারীরা জীবন কাটাতে পারেন। এই বার্তায় দেওয়া হয় বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें