২০২২-২৩ সালে রাজ্য সরকার রাজ্য পুলিশের অধিন ৬ হাজার ৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ঘোষণা দেয়। সেই মোতাবেক ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ নেওয়ার পর সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। প্রকাশ করা হয় নি মেরিট লিস্ট। চাকুরি প্রত্যাশীরা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সাথে বারে বারে সাক্ষাৎ করার পরও কাজের কাজ কিছু হচ্ছে না। মিলেছে শুধুই আশ্বাস। এই পরিস্থিতিতে চাকুরি প্রত্যাশীরা মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে। এইদিনও পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছ থেকে তারা আশ্বাস পায়। তাই এক প্রকার বাধ্য হয়ে চাকুরি প্রত্যাশীরা এইদিন শিশু বিহার স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।













