আগরতলা টাউন হলে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে রাজ্য ভিত্তিক কর্মসূচির সুচনা করলেন মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মন্ত্রী টিংকু রায় এক সাক্ষাৎকারে জানান নেশা নিয়ে বর্তমান রাজ্য সরকার অত্যন্ত সচেতন। সরকার নেশা বাণিজ্য রুখতে গণআন্দোলনের ডাক দিয়েছে। আগামী দিন নেশা মুক্ত সমাজ গড়তে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারন মানুষ যেন কাজ করে তার জন্য আহ্বান জানানো হয়েছে। কারণ সাধারণ মানুষ যদি নেশা নিয়ে সচেতন না হয় বা প্রশাসনকে সহযোগিতা না করে তাহলে নেশা মুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয়।













