কমলপুর থানার ৩ নং কলাছড়ি গ্রামে দ্রুতগামী বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনা সোমবার রাতে কমলপুর থানার অন্তর্গত ৩ নং কলাছড়ি গ্রামের ইয়ং ব্লাড ক্লাবের সামনে। মৃত ব্যক্তির নাম শ্রীনিবাসন দাস। বয়স ৪৩ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান শ্রীনিবাসন দাস মানিক ভান্ডার বাজার থেকে নিজের বাইসাইকেল নিয়ে ৩ নং কলাছড়ি নিজ বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় ইয়ং ব্লাড ক্লাব সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী বাইক শ্রীনিবাসন দাসের বাইসাইকেলে ধাক্কা মারে। এতে গুরুতর ভাবে আহত হল শ্রীনিবাসন দাস। ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর শ্রীনিবাসন দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে কমলপুরের ৩ নং কলাছড়ি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।













