সোমবার জিবি হাসপাতালে তৃতীয় সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে একজন রোগীর। ইতিপূর্বে জিবি হাসপাতালে দুই জন রোগীর সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে সেই দুই জন রোগী সহ কিডনি দাতা সুস্থ রয়েছেন। সোমবার জিবি হাসপাতালে তৃতীয় সফল কিডনি প্রতিস্থাপন করা হয়। মনিপুরের সৃজা হাসপাতালের চিকিৎসক দল ও আগরতলার জিবি হাসপাতালের ইউরো ও নেফ্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে এই কিডনি প্রতিস্থাপন করেন। কিডনি দাতা ও গ্রহীতা দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন। কিডনি দাতা ও গ্রহিতা উভয়ের বাড়ি রাজধানীর রাধানগর এলাকায়। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন একের পর এক কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে জিবি হাসপাতালে। তার জন্য তিনি অত্যন্ত খুশি। ডাক্তার দিবসের আগের দিনে জিবি হাসপাতালে তৃতীয় সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনি দাতা ও গ্রহিতা উভয়ে সুস্থ রয়েছে। এইটা ত্রিপুরাবাসীর জন্য বড় বিষয়। মানব দেহের প্রতিটি অঙ্গ প্রতিস্থাপন করা যায়। চেষ্টা চলছে জিবি হাসপাতালে নতুন নতুন অঙ্গ প্রতিস্থাপন চালু করার।













