চুড়াইবাড়ি সহ গোটা উত্তর জেলা জুড়ে চুরি, ডাকাতির ঘটনা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। চোর কিংবা ডাকাত দল কোন রাতে কার বাড়িতে হানা দেবে তার কোন ঠিক নেই। স্বাভাবিক ভাবেই উত্তর জেলার মানুষ এক প্রকার আতঙ্কিত। বিশেষ করে চোরাইবাড়ি থানা এলাকায় সম্প্রতি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতর চুরির ঘটনা ঘটে চলছে। ধারাবাহিক চুরির ঘটনার জেরে আতঙ্কিত চুড়াইবাড়ি থানা এলাকার মানুষ। তাই মঙ্গলবার চুরাইবাড়ি ও পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের শতাধিক মানুষ চুরাইবাড়ি থানায় ডেপুটেশান প্রদান করে। ডেপুটেশান প্রদানকারিদের দাবি চুড়াইবাড়ি থানা এলাকায় চুরি ডাকাতির ঘটনা বন্ধ করা হোক। তার জন্য গ্রামবাসিদের কোন সহযোগিতার প্রয়োজন হলে গ্রাম বাসিরা পুলিশকে সেই সহযোগিতা করবে।













