April 17, 2026 4:03 pm

বিদুরকর্তা চৌমুহনীতে ডাঃ পি বি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করা হল।

মঙ্গলবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীতে ডাঃ পি বি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ্য রাজ্য সরকারের প্রশাসনিক কার্য পরিচালনার সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের ৭ টি কাউন্সিল অফিসকে বিদুরকর্তা চৌমুহনীস্থিত ডাঃ পি বি দাস মেমোরিয়াল ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং দ্বিতলে স্থানান্তরিত করে। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য, যেখানে একই ভবনের মধ্যে ৭ টি কাউন্সিল অফিস করা হয়েছে। এই কাউন্সিল অফিস গুলি হলো, ত্রিপুরা স্টেট মেডিক্যাল কাউন্সিল। ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল। ত্রিপুরা স্টেট ফার্মেন্সি কাউন্সিল। ত্রিপুরা নার্সিং কাউন্সিল। ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিল। কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ত্রিপুরা এবং ত্রিপুরা স্টেট এলাইড এন্ড হেলথ কেয়ার কাউন্সিল। পূর্বে এই কাউন্সিল অফিস গুলি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিস বিন্ডিং-এ ছিল। এইদিন ডাঃ পি বি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ১ জুলাই ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। এই দিনটিকে সমগ্র দেশে ডাক্তার দিবস হিসাবে পালন করা হয়। ডাক্তার দিবসে ডাঃ পি বি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করা হয়েছে। এই ভবনে বিভিন্ন হেলথ কাউন্সিলের অফিস গুলি স্থানান্তর করা হয়েছে। এখন থেকে একই ছাদের নিচে সকল হেলথ কাউন্সিল গুলি থাকবে। এই ভবনের জন্য জায়গা দান করেছিলেন ডাঃ ফনি ভূষণ দাস। তিনি চেয়েছিলেন এই জায়গা স্বাস্থ্য ক্ষেত্রের জন্য ব্যবহার করা হোক। কিন্তু পূর্বতন সরকার এই ভবনটি একটি বেসরকারি ল্যাবকে ভাড়া দিয়ে রেখেছিল। মঙ্গলবার এই ভবনে সকল হেলথ কাউন্সিল গুলিকে স্থানান্তর করা হয়েছে।

Leave a Comment

और पढ़ें

best news portal development company in india

Cricket Live Score

Corona Virus

Rashifal

और पढ़ें