১ জুলাই জাতীয় ডাক্তার দিবস। জাতীয় ডাক্তার দিবস উপলক্ষ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দিলেন বিশেষ বার্তা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান রোগাক্রান্ত রোগীদের সেবায় সর্বদা নিয়োজিত থাকে ডাক্তাররা। তারপরও ডাক্তারদের আরও বেশি রোগীদের সংস্পর্শে থাকতে হবে। রোগীর সাথে থাকা লোকজনদের মধ্যে সব সময় একটা অস্তিরতা থাকে। এই পরিস্থিতিতে নিজেকে সংযত রেখে দক্ষতার সাথে ডাক্তারদের নিজের দায়িত্ব পালন করতে হবে। ডাক্তার বিধান চন্দ্র রায় এই কাজটা করে গেছেন। ওনাকে স্মরণ করে আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিয়ে ডাক্তারদের কাজ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।













