খোয়াই, পশ্চিম, সিপাহিজালা জেলার বিভাগীয় অগ্নিনির্বাপণ অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। ফায়ার সার্ভিস সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপন দপ্তরের সচিব এল.টি ডারলং, দপ্তরের অধিকর্তা উত্তম মন্ডল, যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, ডিভিশনাল ফায়ার অফিসার মোহন দেববর্মা সহ অন্যান্যরা। অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। অগ্নি নির্বাপন দপ্তরের সচিব এল.টি ডারলং রক্তদান শিবিরের আয়োজন করার জন্য দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানান। পাশাপাশি যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদেরকেও ধন্যবাদ জানান তিনি। তিনি আরও জানান প্রতিটি জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ।













